সিডি/ডিভিডি ড্রাইভ ও পেনড্রাইভ ছাড়াই উইন্ডোজ ৮.১ সহ সকল উইন্ডোজ সেটআপ দিন

সূত্র : http://www.pchelplinebd.com/archives/96633

আসসালামু আলাইকুম।কেমন আছেন আপনারা?আশা করি সবাই ভাল আছেন।আমিও আল্লাহ্‌র অশেষ কৃপায় ভালই আছি।থাক আর কথা না বাড়িয়ে মুল টিউনে যাওয়া যাক।

আমাদের কম্পিউটারে বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ করতে হয়।কাজের ও ভাইরাসের কারনে কম্পিউটারে সমস্যা হওয়ার কারনে প্রায়শ আমাদের উইন্ডোজ সেটআপ দিতে হয়।কিন্তু অনেকেরই সিডি/ডিভিডি ড্রাইভ নষ্ট।আবার ইউএসবি দিয়েও সেটআপ দেওয়া যায় উইন্ডোজ।কিন্তু মাঝে মাঝে প্রয়োজনের সময় সেই কাজের পেনড্রাইভটিও থাকে না আমাদের কাছে।এটা যে কি রকম বিরক্তিকর তা আমার মত যারা এ সমস্যায় পড়েছে তারা বুঝতে পারবে।কিন্তু অনেকেই আছে যারা জানে না যে সিডি/ডিভিডি ড্রাইভ অথবা পেনড্রাইভ ছাড়াও উইন্ডোজ সেটআপ দেয়া যায়।উইন্ডোজ ৮ এবং এর আগের উইন্ডোজ সংস্করণগুলোতে পিসি চালু অবস্থায় ডিরেক্ট সেটআপ দেয়া যেত।কিন্তু উইন্ডোজ ৮.১ এ এই সিস্টেমটা নাই।মানে আপনি পিসি ওপেন রেখে সেটআপ দিতে পারবেন না।আপনার সিডি/ডিভিডি ড্রাইভ অথবা পেনড্রাইভ অবশ্যই দরকার হবে।কিন্তু আমি আজকে দেখাবো যে EasyBCD নামের একটি সফটওয়্যারে দিয়ে হার্ডডিস্কে বুটেবল উইন্ডোজ তৈরি করে ওটা দিয়েই কিভাবে উইন্ডোজ সেটআপ দিবেন।এভাবে আপনি উইন্ডোজ ৮.১/৮/৭/এক্সপিসহ সব উইন্ডোজ সেটআপ দিতে পারবেন।যেহেতু উইন্ডোজ ৮.১ উইন্ডোজ এর নতুন সংস্করণ এবং এটি যেহেতু ডিরেক্ট পিসি থেকে সেটআপ দেয়া যায় না।তাই আমি আজকে উইন্ডোজ ৮.১ সেটআপ দিয়ে দেখাবো।এর জন্য আপনার দরকার হবে-

১।EasyBCD সফটওয়্যার

Download

২।উইন্ডোজ ৮.১ এর ISO ফাইল।যাদের কাছে নেই তারা নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন।

Download(32 bit)

Download(64 bit)

নিয়মাবলিঃ

১।যদি আপনি D: ড্রাইভে উইন্ডোজ সেটআপ দিতে চান তাহলে উইন্ডোজ ৮.১ এর ISO ফাইল ওই ড্রাইভে কপি করে রাখুন(অবশ্যই কোন ফোল্ডারের মধ্যে রাখবেন না।খালি জায়গায় রাখুন)।আর D: ড্রাইভে নতুন একটা ফোল্ডার তৈরি করুন এবং উইন্ডোজ ৮.১ এর ISO ফাইল MagicISO/Winrar দিয়ে Extract করে ওই ফোল্ডারের মধ্যে রাখুন।ফোল্ডারটির নাম দিন win81kit।তার সাথে সাথে D: ড্রাইভে vhd নামের একটা ফোল্ডারও তৈরি করুন।ঠিক নিচের মত হবে।



MagicISO Download

২।তারপরে EasyBCD নামের সফটওয়্যারটা ওপেন করুন এবং এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন।



৩।Add New Entry বাটনে ক্লিক করুন।



৪।তারপরে নিচে ISO বাটনে ক্লিক করুন।



৫।Path এর খালি বক্সের দান পাশে ছোট আইকনটিতে ক্লিক করে যেখানে আপনার উইন্ডোজ ৮.১ এর ISO ফাইল আছে তা দেখিয়ে দিন এবং এর নাম দিন Windows 8.1 ISO।তারপরে Add Entry তে ক্লিক করুন।





৬।তারপরে Edit Boot Menu তে ক্লিক করুন নিচে Save settings এ ক্লিক করে বেরিয়ে আসুন।

৭।এরপরে পিসি রিস্টার্ট দিন এবং দেখবেন অনেকগুলো অপশন দেখাচ্ছে।ওখান থেকে Windows 8.1 ISO সিলেক্ট করুন।বুট মেনু ওপেন হলে যেকোনো একটা কিবোর্ড এর বাটন প্রেস করে উইন্ডোজ সেটআপ এর সূচনা করুন।





৮।তারপরে নিচের উইন্ডোটি দেখতে পাবেন।



৯।ওখানে কিছু না করে SHIFT+F10 চেপে কমান্ড প্রম্পট ওপেন করুন।



১০।কমান্ড প্রম্পটে c: লিখে Enter প্রেস করুন।



১১।তারপরে লিখুন dir এবং Enter প্রেস করুন।



১২।এরপর d: লিখে Enter প্রেস করুন।



১৩।এরপর dir লিখে Enter প্রেস করুন।



১৪।cd win81kit লিখে Enter প্রেস করুন।



১৫।cd sources লিখে Enter প্রেস করুন।



১৬।তারপরে diskpart লিখে Enter প্রেস করুন।



১৭।এরপরে create vdisk file=d:\vhd\win81ent.vhd type=expandable maximum=41000 লিখে Enter প্রেস করুন।



১৮।এরপরে select vdisk file=d:\vhd\win81ent.vhd লিখে Enter প্রেস করুন।



১৯।attach vdisk লিখে Enter প্রেস করুন।



২০।তারপর exit লিখুন।



২১।এরপর setup লিখে Enter প্রেস করুন এবং সাথে সাথে একটা নতুন উইন্ডো ওপেন হবে।



এরপরে আমার আর কিছু বলার নাই।নরমাল নিয়মানুসারে উইন্ডোজ সেটআপ দেন।যাদের আমার টিউনের পরেও বুঝতে সমস্যা হয়েছে তারা নিচের ভিডিওটি দেখতে পারেন।আমি এই ভিডিওটির আদলেই সম্পূর্ণ টিউনটি করেছি।

Install windows without DVD or USB Stick
N.B- ১।কমান্ড প্রম্পটের প্রত্যেকটা কমান্ড আমি যেভাবে দিয়েছি সেভাবে বানান ও কোথায় স্পেস আছে তা দেখে টাইপ করবেন।নাহলে ভুল কমান্ডের কারনে আবার আপনাকে টাইপ করতে হবে।

২।এভাবে আপনি একি নিয়মে সেটআপ দিয়ে অনেকগুলো উইন্ডোজ এর ভার্শন চালাতে পারেন।

৩।আমি সার্চ দিয়ে এই ধরনের কোন টিউন পাইনি।যদি পূর্বে কেউ এই ধরনের টিউন করে থাকে তাহলে আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী।

আমার একটা প্রবলেম হচ্ছে।কেউ সমাধান দিতে পারলে উপকৃত হতাম।আমি স্ক্রিনশট নিতে পারি না।কেউ যদি একটা ভাল স্ক্রিনশট নেয়ার এবং সেই স্ক্রিনশট এডিট করার একটা সফটওয়্যারের নাম বলতেন তাহলে উপকৃত হতাম।দেখতেই পাচ্ছেন আমি ভিডিও থেকে Windows+Print Screen চেপে স্ক্রিনশট নিয়েছি।

আজ তাহলে এখানেই শেষ করলাম।পরবর্তীতে যাতে আরো ভাল টিউন করতে পারি সেজন্য দয়া করবেন।

দুটি ল্যাপটপ কে LAN করুন ওয়াই-ফাই এর সাহায্যে আর ফাইল শেয়ার করুন সহজেই।

সূত্র : http://www.techtunes.com.bd/wifi/tune-id/273035
সবাই কেমন আছেন? আশা করি ভাল। কুশল বিনিময় ত হয়ে গেল। যাই হোক আর কথা না বাড়িয়ে কাজের কথায় চলে আসি। যাদের মোটামুটি কম্পিউটার সম্পর্কিত একটু ধারনা আছে তারা হয়ত কমবেশি ল্যান সম্পরকে যানেন। আর যারা যানেন না তারা tarek ভাই এর এই http://www.techtunes.com.bd/networking/tune-id/103458 টিউনটি দেখতে পারেন। এই টিউন এ তিনি দেখিয়েছেন কিভাবে পিসি টু পিসি ল্যান করা যায় ল্যান কেবলের মাধ্যমে। আজ আমি আপনাদের দেখাব WI-FI এর সাহায্যে কিভাবে ল্যান করা যায়।
এখন বাজারে যে সকল ল্যাপটপ পাওয়া যায় তার সবগুলুতে WI-FI বিল্ট ইন থাকে। আর যাদের ডেস্কটপ পিসি তারা বাজার থেকে 400-500 টাকার মধ্যে মোটামুটি মানের USB WI-FI DEVICE কিনে ইউজ করতে পারেন।
যাই হোক এখন কাজের কথা শুরু করি,

প্রথমে, আপনি যে ল্যাপটপ এর সাথে ল্যান করতে চান তার WI-FI ড্রাইভার ঠিক মত ইনস্টল করুন।
এখন আপনি আমার দেখানো ধাপ গুলু অনুসরন করুন,
প্রথম কাজ : Configure the Network Adapter on Computer.............. তাহলে চলুন শুরু করি।

ধাপ1:
ক্লিক Start বাটন,তারপর Control Panel,Network and Sharing Center | এখন আপনার WI-FI এডাপটর এর আইকন এ রাইট ক্লিক করে properties এ ক্লিক করুন, নতুন একটি পপ-আপ উইন্ডো অপেন হবে।
ধাপ 2:
NETWORK টেব এ ক্লিক করুন, তারপর “Internet Protocol Version 4 (TCP/IPv4)” সিলেক্ট করে এর “Properties" এ ক্লিক করুন।
ধাপ 3:
এখন GENERAL টেব এ ক্লিক করুন। তারপর “Use the following IP address" সিলেক্ট করুন এবং IP Address field এ টাইপ করুন "192.168.0.2" পরের ভেলু অটো ফিলাপ হবে। তারপর নিচে Subnet Mask field এর Default Gateway field এ টাইপ করুন "192.168.0.1" এবং ok দিয়ে বের হয়ে আসুন।
দিতীয় কাজ : একটি Ad-hoc Network বানানো।
ধাপ 1:
“Network and Sharing Center.” থেকে ক্লিক করুন “Set Up a New
Connection or Network” তারপর “Set Up a Wireless Ad Hoc
Computer-to-Computer Network" তারপর "Next" বাটনে ক্লিক করুন

ধাপ 2:
নতুন যে window সেখানে আপনার Wireless Network এর নাম দিয়ে Security Options চয়েজ করে security password দিয়ে next ক্লিক করে network Save করে বের হয়ে আসুন ।
ত্রিতীয় কাজ : Access the Ad-Hoc Network from Other Computer ।
এখন অন্য ল্যাপটপের Wireless signal icon এ ক্লিক করলে ওই ল্যাপটপ এর নেটওয়ার্ক টি দেখবেন তে পাবেন। এরপর connect এ ক্লিক করে security password দিলে দুই ল্যাপটপ Connected হয়ে যাবে।
অর্থাৎ ল্যান করা হয়ে গিয়েছে। এখন My Computer অপেন করে বাম দিকের নিচে যে Network টেব আছে সেখানে ক্লিক করলে প্রথম পিসির নাম দেখতে পারবেন।

ডাবল ক্লিক করে ভেতরে প্রবেশ করলে পিসির শেয়ার করা ফাইল গুলু দেখা যাবে ও প্রয়জনে কপিও করা যাবে ।
যদি শেয়ার না করা থাকে তাহলে শেয়ার করতে হবে। কিভাবে শেয়ার করতে হয় তা জানতে উপরে দেয়া লিংক এ ভিজিট করতে পারেন। আমি tarek ভাই এর টিউন থেকে screen shot গুলু দিয়ে দিচ্ছি। যে ড্রাইভ টি শেয়ার করতে চান সেখানে রাইট বাটন ক্লিক করে properties সিলেক্ট করুন তারপরের ধাপের জন্য screen shot গুলু দেখুন।
এই ভাবে আপনি যে কোন ড্রাইভ কে শেয়ার করতে পারেন।
এই পদ্ধতিতে ANDROID ফোনের সাথে পিসি কানেক্ট করা যায়। পিসির সব কিছু ফোনের সাথে শেয়ার করার পাশাপাশি পিসির নেটও ইউজ করা যায়। পিসির অডিও,ভিডিও,মুভি ও সকল মিডিয়া ফাইল  stream করে ফোনে চালানো যায় কোন প্রকার কপি করা ছাড়াই । পিসি ও ফোন এ SuperBeam সফটওয়্যার ইন্সটল করা থাকলে অনেক স্পিড এ ফাইল ট্রান্সফার করা যাই । এই টপিক্স গুলু নিয়ে নেক্সট এ একটি টিউন করব ।
আজ এপর্যন্তই ।

টরেন্ট ডাউনলোড করুন IDM দিয়ে খুব সহজে।

সূত্র : http://www.techtunes.com.bd/internet/tune-id/271065
আজাকে দেখাবো কিভাবে টরেন্ট ডাউনলোড করবেন আইডিএম দিয়ে। আইডিএম দিয়ে টরেন্ট কেন ডাউনলোড করবেন আশা করি বলা লাগবেনা। আমরা সবাই জানি টরেন্ট ক্লায়েন্ট দিয়ে টরেন্ট ফাইল ডাউনলোড করা অনেক সময়ের ব্যপার, করণ স্পীড খুব কম পাওয়া যায়্। আর যদি আইডিএম দিয়ে ডাউনলোড করা যায় তাহলে কেমন হয়।
হ্যাঁ আজ আপনাদেরকে সেই পদ্ধতিটাই দেখাবো। তার জন্য প্রথমে এখানে ক্লিক করুন, নিচের মত দেখবেন...............


এবার আপনি সার্চ বক্সে যা পেতে চান তা লিখে এন্টার চাপুন। নিচে দেখুন আমি dhoom 3 লিখে সার্চ দিলাম.....

লক্ষ করুন সার্চ রেজাল্টে যেগুলোর পাশে সবুজ টিক চিহ্ন আছে, সেগুলোই ভেরিফাইড। এর পরে দেখুন সময় দেখাচ্ছে, এর মানে হলো কতদিন হয়েছে টরেন্টটি শেয়ার করা হয়েছে। এর পরে কালো দাগ দেওয়া বক্সে যে সবুজ রং এর কিছু সংখ্যা লেখা তা হল সিডএর সংখ্যা। অর্থাৎ এই সংখ্যক লোকের কাছে dhoom  3 এর পুরো ফাইলটি আছে এবং তারা তা সিড করছে। এর পরে নীল অক্ষরে লেখা সংখ্যাগুলো হল পিয়ার এর সংখ্যা। অর্থাৎ এরা বর্তমান  dhoom  3 ফাইলটি ডাউনলোড করেছে। সুতারাং যেটির সিড ও পিয়ার সংখ্যা বেশী দেখবেন সেটাই ডাউনলোড করবেন তাই স্পীড ও ভাল পাবেন। এবার রেজাল্ট থেকে যে কোন একটিতে ক্লিক করুন, নিচের মত দেখবেন........................

এবার আপনি thepiratebay.org তে ক্লিক করুন, নিচের মত দেখেবেন...............................

এবার আপনি GET THIS TORRENT এ রাইট ক্লিক করে Copy link location এ ক্লিক করুন। তারপর খানে ক্লিক করুন, নিচর মত দেখবেন...........................................
এবার আপনি লাল দাগ দেওয়া ঘরে কপি করা লিংকটি পেষ্ট করুন তারপর Go বাটনে ক্লিক করুন, নিচের মত দেখবেন................
এবার আপনি free বাটনে ক্লিক করুন, নিচের মত দেখবেন............................
এবার আপনি zip বাটনে ক্লিক করুন, নিচের মত দেখবেন....................................
এবার free বাটনে ক্লিক করে  কিছুক্ষণ অপেক্ষা করুন এবং একটু পরেই আইডিএম লিংক পেয়ে যাবেন, নিচের মত........
ব্যাস এবার মনের আনন্দে আইডিএম দিয়ে ডাউনলোড শুরু করুন।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সূস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন.......................